Connect with us

Daily News

বৃদ্ধকে মারধর করে জোরপূর্বক জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে

Published

on

মালদা: এক দিকে যেখানে পুরুলিয়া জেলার প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে সরব হয়েছেন সেখানেই মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে আবার ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে বেআইনি ভাবে এবং অর্থের বিনিময় পাট্টা জমি হস্তান্তর করার অভিযোগ উঠল। হরিশ্চন্দ্রপুর এলাকার এক গ্রামের এক পাট্টায় পাওয়া বৃদ্ধের কাছ থেকে জোরপূর্বক মারধর করে জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠল এলাকার তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনার জেরে আহত বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া গ্রামে। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। যদিও পাল্টা অভিযুক্ত তৃণমূল নেতা মুক্তারের দাবি জমি তার পূর্বপুরুষের। তাদের নামে রেকর্ড রয়েছে। এই ঘটনায় দুই পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। এই ঘটনায় তদন্ত নেমেছে পুলিশ। হরিশ্চন্দ্রপুর ১ ব্লক ভূমি সংস্কার আধিকারিক ফখরুদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি।অন্যদিকে ঘটনার অভিযুক্ত ওই ব্যক্তি মুক্তার তৃণমূলের কেউ না। বরঞ্চ আক্রান্ত ব্যক্তিরা তৃণমূলের সদস্য। পাশাপাশি তীব্র নিন্দা করেছেন তৃণমূলের বিধায়ক তজমুল হোসেন। অপরদিকে তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর দাবি মুক্তার এলাকারই তৃণমূলের ব্লক সভাপতি হাত ধরে বেশ কয়েক বছর আগে তৃণমূলে যোগদান করে, এলাকার বিধায়ক নিহার রঞ্জন ঘোষও জানেন। গোটা ঘটনায় আবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসে পড়েছে। যদিও রাজ্য-জুড়ে তৃণমূল নেতাদের প্রভাবে ভুরি ভুরি কেলেঙ্কারি চলছে। মানুষ সব দেখছে আগামী নির্বাচনে এর জবাব দেবে। গোটা ঘটনায় ভূমি সংস্কার দপ্তর আধিকারিকদের মদদ রয়েছে তীব্র খোঁচা জেলা বিজেপি সম্পাদক কিষান কেডিয়ার। যা নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতোর।

স্থানীয় সূত্রে জানা যায় রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বীরুয়া গ্রামের বাসিন্দা সাবেরা খাতুনের নামে বাম আমলে ১৫ কাঠা জমি পাট্টা পাওয়া গিয়েছিল। সেই জমিতে সাবেরা খাতুন ও তার পরিবার চাষবাস করে সংসার চালাচ্ছিলেন। গত বছর থেকে এই জমি দখল নিয়ে ওই এলাকার জমিদারের বংশধর তথা এলাকার তৃণমূল নেতা মুক্তার ও তার দলবল সাবেরা খাতুন ও তার পরিবারের উপর হামলা চালাচ্ছিল বলে অভিযোগ। এমনকি জমি ছেড়ে দেওয়ার জন্য অস্ত্রশস্ত্র লাঠি-সোটা নিয়ে একাধিকবার আক্রমণ চালায় বলে অভিযোগ। গত শনিবার দুপুর বেলায় দলবল নিয়ে মুক্তার সবেরার পাট্টা জমি দখল করে নেয় এবং সেখানে টিনের ঘর তুলতে শুরু করে। সাবেরা ও তার স্বামী ফায়েদ বাধা দিতে গেলে মুক্তারের দলবল তাদের ব্যাপক মারধর করে। এমনকি অস্ত্র উঁচিয়ে হুমকি দেয় বলে অভিযোগ। মারের চোটে গুরুতর আহত হয়ে পড়ে সাবেরার বৃদ্ধ স্বামী। তাকে আশঙ্কাজনক অবস্থায় হরিশচন্দ্রপুর গ্রামে হাসপাতালে ভর্তি করা হয়। সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে পরিবার সূত্রে খবর। গোটা ঘটনায় হরিশ্চন্দ্রপুর ভূমি সংস্কার আধিকারিকের দিকেও অভিযোগের আঙুল উঠেছে। আক্রান্ত পরিবারের অভিযোগ মোটা টাকার বিনিময়ে ভূমি সংস্কার আধিকারিক ওই প্রভাবশালী তৃণমূল নেতার মদদ করেছে। বেআইনি ভাবে রাতের অন্ধকারে পাট্টা জমি ওই তৃণমূল নেতার নামে রেকর্ড করিয়ে দিয়েছে।গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। পাট্টা প্রাপক সাবেরা খাতুন জানান জমিটি আমরা দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছি। আমাদের নামে পাট্টা ও আছে। ওই জমিটি জোর করে আমাদের কাছ থেকে দীর্ঘদিন ধরেই কেড়ে নেওয়ার চেষ্টা করছে এলাকার তৃণমূল নেতা মুক্তার। বিভিন্ন ভাবে ভয় দেখিয়েছে জমিটি ছেড়ে দেওয়ার জন্য। গত শনিবার লাঠিসোটা নিয়ে আমাদের উপর আক্রমণ করে আমার স্বামীকে বেধড়ক মারধর করে। আমার স্বামী এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।আমি এর ন্যায্য বিচার চাই।

অন্যদিকে আক্রান্ত ফায়েদের মেয়ে ফাহিমা সুলতানা জানান আমরা ভূমিহীন পরিবার। ওই জমিটি ছাড়া আমাদের আর কিছু নেই। ওই জমিতে চাষবাস করে আমাদের সংসার চলে। এলাকার ভূমি সংস্কার আধিকারিকের পয়সা খাইয়ে ওই তৃণমূল নেতা মুক্তার আমাদের জমি দখল করেছে। জমিটি পাটটায় আমার মাকে দেওয়া হয়েছিল। তার সমস্ত কাগজ পত্র আমাদের আছে। জমি দখল করতে দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে। শনিবার দিন সেখানে জোর করে ঘর তুলতে গিয়ে ছিল ,আমরা বাধা দেওয়াতে আমার বাবাকে ব্যাপক মারধর করে। এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন তৃণমূলের বিধায়ক তজমুল হোসেন। তিনি দাবি করেছেন জমিটি পাট্টার। দীর্ঘদিন ধরে ওই পরিবারটি জমিটি ভোগ দখল করছে। তিনি জানান অভিযুক্ত ওই ব্যক্তি মুক্তার তৃণমূলের কেউ না। বরঞ্চ আক্রান্ত ব্যক্তিরা তৃণমূলের সদস্য। এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূমি সংস্কার দপ্তরের কেউ জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না। যদিও রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান পুষ্পা রবি দাসের স্বামী সদানন্দ রবি দাস জানান অভিযুক্ত মুক্তার এলাকারই তৃণমূলের ব্লক সভাপতি হাত ধরে বেশ কয়েক বছর আগে তৃণমূলে যোগদান করে। এখনো তৃণমূলী আছে। তবে জমি দখলের ঘটনা তার জানা নেই। এমনকি তিনি দাবি করেন মুক্তার তৃণমূলে যোগদান করেছেন এটা এলাকার বিধায়ক নিহার রঞ্জন ঘোষও জানেন।গোটা ঘটনায় আবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসে পড়েছে।

যদিও অভিযুক্ত ওই তৃণমূল নেতা মুক্তার জানিয়েছেন তাদের পরিবারের অনেক জমির পাট্টা হয়েছে। কিন্তু ওই জমিটি পাট্টার নয়। জমিটি তাদের নামে রেকর্ড রয়েছে। এই জমি সম্পর্কের বিধায়ক তাজমুল হোসেনের কোন ধারণা নেই। তাই তিনি ভুলভাল বকছেন। তাই তিনি ওই জমির দখল নিতে গিয়েছিলেন। হয়তো তার পরিবার বেআইনি ভাবে তাদের জমি ভোগ দখল করছে।এই নিয়ে থানা তো আমরা অভিযোগ করেছি। এদিকে গোটা ঘটনায় তীব্র কটাক্ষ করেছে এলাকার বিজেপি নেতৃত্ব। জেলা বিজেপি সাধারণ সম্পাদক কিষান কেডিয়া জানান আমরা জানি পাট্টা জমি হস্তান্তর করা যায় না। কিন্তু কি ভাবে কার মদদে পাট্টার জমি এলাকার প্রভাবশালী তৃণমূল নেতার নামে হয়ে গেল সেই বিষয়টা প্রশাসন খতিয়ে দেখুন। রাজ্য-জুড়ে তৃণমূল নেতাদের প্রভাবে ভুরি ভুরি কেলেঙ্কারি চলছে। মানুষ সব দেখছে আগামী নির্বাচনে এর জবাব দেবে। গোটা ঘটনায় ভূমি সংস্কার দপ্তর আধিকারিকদের মদদ রয়েছে। এখন তৃণমূল তৃণমূলদের জমি দখল করে। এটাই তৃণমূলের কালচার। এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানা আইসি সঞ্জয় কুমার দাস জানান ঘটনার অভিযোগ পেয়েছি। আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Daily News

উষ্ণ সরস্বতী পুজো, হঠাৎ উধাও শীতের আমেজ! আবহাওয়ার বিরাট খবর, বড় বদল

Published

on

By

কলকাতা: বিশ্বজিৎ সাহা, কলকাতা: উষ্ণ সরস্বতী পুজো দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কার্যত শীত উধাও। উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা। জানুয়ারি মাসে আর ফিরছে না শীতের আমেজ। আজ, বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে কুয়াশার দাপট থাকবে সকালের দিকে। সরস্বতী পুজোর সময়ই কলকাতার তাপমাত্রা পৌঁছাতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। কলকাতা ও তার আশপাশের এলাকার সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গেসঙ্গে পরিষ্কার হবে আকাশ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। উত্তরবঙ্গে আরও ২৪ ঘণ্টা একই রকম তাপমাত্রা থাকলেও তারপর থেকে কিছুটা তাপমাত্রা বাড়বে। ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গে জেলাগুলিতে আগামী কয়েক দিনে।

অর্থাৎ স্বাভাবিকের উপরে উঠবে উত্তরবঙ্গের তাপমাত্রাও। বিহার সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা সম্ভাবনা। সপ্তাহের শেষ দিকে পার্বত্য এলাকার আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গের। পশ্চিমী ঝঞ্ঝা যাওয়ার সময় দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য এলাকায় এবং সিকিমে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কলকাতায় সকালে হালকা কুয়াশা। দিনভর পরিষ্কার আকাশ। দিনের বেলায় শীতের আমেজ উধাও হবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার দাপট উত্তর-পশ্চিম ভারতে চলছে। এই পশ্চিমী ঝঞ্ঝায় আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এই পশ্চিমী ঝঞ্ঝাটি ক্রমশ ধীরগতিতে পূর্ব ভারতের দিকে এগোবে। এর পিছনেই আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর-পশ্চিম ভারতে। আগামী ২৭ জানুয়ারি শুক্রবার সেই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢোকার সম্ভাবনা রয়েছে।

Continue Reading

Daily News

ডিজেল , পেট্রোল ও রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঐতিহাসিক কর্মীসভা

Published

on

By

ডিজেল , পেট্রোল ও রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে জলঙ্গির কাঁটাবাড়ি অঞ্চলে, জলঙ্গি বিধানসভার তৃণমূল তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাকের ডাকে ঐতিহাসিক কর্মীসভা। আজকের এই কর্মী সভা থেকে তৃণমূল নেতৃত্বদের সাধারণ মানুষের থাকার কথা বলেন বিধায়ক আব্দুর রাজ্জাক । এবং সুবিধাবাদী নেতৃত্বদের ঝেঁটিয়ে বিদায় করার কথা বলেন বলেন তিনি। এদিনের এই সভা থেকে তিনি সাধারণ মানুষকে বেশি গুরুত্ব দেন ।

পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বুথে বুথে সংগঠনকে শক্তিশালী এবং মজবুত করতে নির্দেশ দেন তিনি। আজকের এই কর্মীসভায় উপস্থিত ছিলেন জলঙ্গি উত্তর ব্লক সহ সভাপতি গৌতম প্রামাণিক, যুব সভাপতি সালাউদ্দিন সরকার লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন কাঁটাবাড়ি বাজারে এই পথসভা অনুষ্ঠিত হয়। এই সভায় আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিশেষ আলোচনা করা হয়। এছাড়াও দলের সংগঠন নিয়েও আলোচনা হয়। আজকের এই সভায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এর ভিড় ছিল চোখে পড়ার মতো।

Continue Reading

Daily News

আহিরণ ভগবতী হরিদ্রাসি বিজ্রে হঠাৎ করেই জয়েন্টের ক্লাম খুলে যায়, ফাটল দেখা যায় জয়েন্টের রাস্তায়

Published

on

By

সুতি: সুতি থানার আহিরণ ভগবতী হরিদ্রাসি বিজ্রের উপর হঠাৎ করেই বিজ্রের জয়েন্টের ক্লাম খুলে যায়, ফাটল দেখা যায় জয়েন্টের রাস্তায়, তড়িঘড়ি ছুটে আসে NH কতৃপক্ষ, শুরু হয় রিপেয়ারিং এর কাজ, যদিও যান চলাচল সচল রাখতে খোলা রয়েছে আপর লেন, পর পর ৩ দিন চলবে বিজ্র রক্ষণাবেক্ষণের কাজ,

ফলে বন্ধ করে দেওয়া হবে পুরোপুরি ভাবে একটি লেন, সকাল থেকেই রয়েছে ৩৪ নং জাতীয় সড়ক দায়িত্বে থাকা একাধিক কর্মীরা,, রয়েছে পুলিশ প্রশাসন,

Continue Reading
Advertisement

Daily News3 years ago

উষ্ণ সরস্বতী পুজো, হঠাৎ উধাও শীতের আমেজ! আবহাওয়ার বিরাট খবর, বড় বদল

Daily News3 years ago

ডিজেল , পেট্রোল ও রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঐতিহাসিক কর্মীসভা

Daily News3 years ago

আহিরণ ভগবতী হরিদ্রাসি বিজ্রে হঠাৎ করেই জয়েন্টের ক্লাম খুলে যায়, ফাটল দেখা যায় জয়েন্টের রাস্তায়

Daily News3 years ago

গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় এক মানসিক ভারসাম্যহীন যুবক ll

Daily News3 years ago

বাড়ির বাইরে খেলা করার সময় স্করপিও’র চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো ১১ মাসের এক শিশুর l

Daily News3 years ago

বিয়ে বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভাই ও বোনের,আহত ১৫ জন

Daily News3 years ago

হেরিটেজ সপ্তাহ পালন ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরের নিউ প্যালেসে।

Daily News3 years ago

শিশু নির্যাতন বিষয়ে আলোচনা সাংবাদিক সংঘে

Daily News3 years ago

আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা মুর্শিদাবাদের ডোমকলে।

Daily News3 years ago

মানসিক অবসাদের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক বৃদ্ধ

Daily News4 years ago

লাভ,সেক্স ওর ধোঁকা!স্ত্রীর মর্যাদা চেয়ে শ্বশুর বাড়ির সামনে ধর্নায় অন্তঃসত্ত্বা প্রেমিকা ll

Aboard5 years ago

অতিবৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে বিড়ির পাতা, বড় সমস্যার সম্মুখীনের সম্ভাবনা

Daily News4 years ago

ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করেই কোটি টাকার মালিক, কন্যাশ্রী প্রকল্পেও চলছে কাটমানি

Daily News4 years ago

ফরাক্কা বল্লালপুরে পণ্যবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মৃত ১,গুরুতর জখম আরও ১

Daily News4 years ago

ফারাক্কার কেদারনাথ ব্রিজের রলার বেয়ারিং ভেঙে বসে যাওয়ায় বন্ধ ভারী যান চলাচল ll

Daily News4 years ago

খুন হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার তিন অভিযুক্ত,খুশি মৃতের পরিবার ll

Daily News4 years ago

খুন হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত ভাই

Daily News4 years ago

নবগ্রামে পলসন্ডায় পথ দুর্ঘটনায় মৃত্যু সামসেরগঞ্জের জয়কৃষ্ণপুর স্কুলের শিক্ষক ll

Daily News4 years ago

পারিবারিক বিবাদের জেরে এক যুবকের খুনকে ঘিরে চাঞ্চল্য ফরাক্কার শিবনগরে ll

Daily News5 years ago

555 নম্বর সূর্য মার্কা চ্যাম্পিয়ন গুল কে নকল করে অসাধু চক্র বীরভূমে ll

Trending

error: Content is protected !!