Connect with us

Daily News

লাগাতার বৃষ্টিতে কোজাগরী লক্ষ্মী পূজার ফলের বাজার আগুন ll

Published

on

নদিয়া: লক্ষ্মী পুজোর প্রাক মুহূর্তে এবছর ফলের বাজার সরগরম । যারা সারাবছর সবজি , আলু ও ডিমের ব্যাবসায়ী তারাও বসেছেন ফলের পসরা সাজিয়ে । ফল বিক্রেতাদের সাথে কথোপকথন সূত্রে আমরা জানতে পারলাম এবছর ফলের বাজার অন্যান্য বছরের তুলনায় ততটা ভালো নয় । বেশির ভাগ ফলেরই দাম বেড়েছে । তাছারা অনেক ব্যবসায়ী দাবি করলেন কোভিড 19 এর প্রেক্ষাপটে সাধারণ মানুষ আর্থিক সমস্যায় ভুগছেন , কাজেই অনেকে কোনো রকমে পুজো করার পরিকল্পনা করেছেন । অন্য দিকে বেশ কিছু ক্রেতাদের মতে এবছর ফলের দাম যথেষ্ট বেশি আর সেই কারণে খুবই কষ্টের মধ্যে দিয়ে তারা সংসার চালিয়ে বছরে একটা দিন কোনো রকমে লক্ষ্মী পুজো সারছেন । কারণ তাদের প্রত্যেকের সংসার চালাতে নাভিশ্বাস উঠছে । তবে ফল বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেলো বাজারের সব চেয়ে দামি ফল আতা , নারকেল , আনারস এবং সবচেয়ে কম দামি ফল হলো শসা।

ফল ব্যবসায়ীরা জানিয়েছেন নিম্নচাপের জন্য এমনিতেই বাজার মন্দা, তার উপর ফলের দাম ঊর্ধ্বমুখী যেজন্য ক্রেতারা তাদের ফল কেনার পরিমাণ অনেকটাই কমিয়েছেন। যার জন্য রুজি-রুটিতে টান পড়েছে ফল ব্যবসায়ীদের। বর্তমান ফল বাজারে এক কিলো আপেলের দাম 100 টাকা, এক ডজন কলার দাম প্রায় 30 টাকা, শসা ও পেয়ারার দাম 30 টাকা প্রতি কিলোতে এবং কমলা লেবুর দাম প্রায় 80 টাকা কেজি। ফলের মূল্য বৃদ্ধির জন্য ফল ব্যবসায়ীরা সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন। ফল ব্যবসায়ীরা আরও জানিয়েছেন অন্যান্য বছর লক্ষ্মী পুজোর আগে তাদের যা বাজার হত এবছর তুলনামূলক কিছুই নেই। কিভাবে সংসার চালাবেন তাবুঝে উঠতে পারছেন না তারা। অন্যদিকে ক্রেতাদের মাথায় হাত দীর্ঘদিন লকডাউনে কর্মহীন থাকার পর স্বাভাবিক ছন্দে ফেরার মুখে নিত্যপ্রয়োজনীয় আনাজ হোক বা ফলমূল সবেরই বাজারে আগুন!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Daily News

উষ্ণ সরস্বতী পুজো, হঠাৎ উধাও শীতের আমেজ! আবহাওয়ার বিরাট খবর, বড় বদল

Published

on

By

কলকাতা: বিশ্বজিৎ সাহা, কলকাতা: উষ্ণ সরস্বতী পুজো দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কার্যত শীত উধাও। উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা। জানুয়ারি মাসে আর ফিরছে না শীতের আমেজ। আজ, বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে কুয়াশার দাপট থাকবে সকালের দিকে। সরস্বতী পুজোর সময়ই কলকাতার তাপমাত্রা পৌঁছাতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। কলকাতা ও তার আশপাশের এলাকার সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গেসঙ্গে পরিষ্কার হবে আকাশ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। উত্তরবঙ্গে আরও ২৪ ঘণ্টা একই রকম তাপমাত্রা থাকলেও তারপর থেকে কিছুটা তাপমাত্রা বাড়বে। ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গে জেলাগুলিতে আগামী কয়েক দিনে।

অর্থাৎ স্বাভাবিকের উপরে উঠবে উত্তরবঙ্গের তাপমাত্রাও। বিহার সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা সম্ভাবনা। সপ্তাহের শেষ দিকে পার্বত্য এলাকার আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গের। পশ্চিমী ঝঞ্ঝা যাওয়ার সময় দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য এলাকায় এবং সিকিমে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কলকাতায় সকালে হালকা কুয়াশা। দিনভর পরিষ্কার আকাশ। দিনের বেলায় শীতের আমেজ উধাও হবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার দাপট উত্তর-পশ্চিম ভারতে চলছে। এই পশ্চিমী ঝঞ্ঝায় আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এই পশ্চিমী ঝঞ্ঝাটি ক্রমশ ধীরগতিতে পূর্ব ভারতের দিকে এগোবে। এর পিছনেই আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর-পশ্চিম ভারতে। আগামী ২৭ জানুয়ারি শুক্রবার সেই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢোকার সম্ভাবনা রয়েছে।

Continue Reading

Daily News

ডিজেল , পেট্রোল ও রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঐতিহাসিক কর্মীসভা

Published

on

By

ডিজেল , পেট্রোল ও রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে জলঙ্গির কাঁটাবাড়ি অঞ্চলে, জলঙ্গি বিধানসভার তৃণমূল তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাকের ডাকে ঐতিহাসিক কর্মীসভা। আজকের এই কর্মী সভা থেকে তৃণমূল নেতৃত্বদের সাধারণ মানুষের থাকার কথা বলেন বিধায়ক আব্দুর রাজ্জাক । এবং সুবিধাবাদী নেতৃত্বদের ঝেঁটিয়ে বিদায় করার কথা বলেন বলেন তিনি। এদিনের এই সভা থেকে তিনি সাধারণ মানুষকে বেশি গুরুত্ব দেন ।

পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বুথে বুথে সংগঠনকে শক্তিশালী এবং মজবুত করতে নির্দেশ দেন তিনি। আজকের এই কর্মীসভায় উপস্থিত ছিলেন জলঙ্গি উত্তর ব্লক সহ সভাপতি গৌতম প্রামাণিক, যুব সভাপতি সালাউদ্দিন সরকার লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন কাঁটাবাড়ি বাজারে এই পথসভা অনুষ্ঠিত হয়। এই সভায় আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিশেষ আলোচনা করা হয়। এছাড়াও দলের সংগঠন নিয়েও আলোচনা হয়। আজকের এই সভায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এর ভিড় ছিল চোখে পড়ার মতো।

Continue Reading

Daily News

আহিরণ ভগবতী হরিদ্রাসি বিজ্রে হঠাৎ করেই জয়েন্টের ক্লাম খুলে যায়, ফাটল দেখা যায় জয়েন্টের রাস্তায়

Published

on

By

সুতি: সুতি থানার আহিরণ ভগবতী হরিদ্রাসি বিজ্রের উপর হঠাৎ করেই বিজ্রের জয়েন্টের ক্লাম খুলে যায়, ফাটল দেখা যায় জয়েন্টের রাস্তায়, তড়িঘড়ি ছুটে আসে NH কতৃপক্ষ, শুরু হয় রিপেয়ারিং এর কাজ, যদিও যান চলাচল সচল রাখতে খোলা রয়েছে আপর লেন, পর পর ৩ দিন চলবে বিজ্র রক্ষণাবেক্ষণের কাজ,

ফলে বন্ধ করে দেওয়া হবে পুরোপুরি ভাবে একটি লেন, সকাল থেকেই রয়েছে ৩৪ নং জাতীয় সড়ক দায়িত্বে থাকা একাধিক কর্মীরা,, রয়েছে পুলিশ প্রশাসন,

Continue Reading
Advertisement

Daily News4 years ago

লাভ,সেক্স ওর ধোঁকা!স্ত্রীর মর্যাদা চেয়ে শ্বশুর বাড়ির সামনে ধর্নায় অন্তঃসত্ত্বা প্রেমিকা ll

Aboard5 years ago

অতিবৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে বিড়ির পাতা, বড় সমস্যার সম্মুখীনের সম্ভাবনা

Daily News4 years ago

ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করেই কোটি টাকার মালিক, কন্যাশ্রী প্রকল্পেও চলছে কাটমানি

Daily News4 years ago

ফরাক্কা বল্লালপুরে পণ্যবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মৃত ১,গুরুতর জখম আরও ১

Daily News5 years ago

ফারাক্কার কেদারনাথ ব্রিজের রলার বেয়ারিং ভেঙে বসে যাওয়ায় বন্ধ ভারী যান চলাচল ll

Daily News5 years ago

খুন হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার তিন অভিযুক্ত,খুশি মৃতের পরিবার ll

Daily News4 years ago

খুন হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত ভাই

Daily News5 years ago

নবগ্রামে পলসন্ডায় পথ দুর্ঘটনায় মৃত্যু সামসেরগঞ্জের জয়কৃষ্ণপুর স্কুলের শিক্ষক ll

Daily News5 years ago

পারিবারিক বিবাদের জেরে এক যুবকের খুনকে ঘিরে চাঞ্চল্য ফরাক্কার শিবনগরে ll

Daily News5 years ago

555 নম্বর সূর্য মার্কা চ্যাম্পিয়ন গুল কে নকল করে অসাধু চক্র বীরভূমে ll

Trending

error: Content is protected !!