Connect with us

Daily News

টোটো চালক ও বাস চালকদের বিবাদের জেরে পথ অবরোধ কান্দিতে ll

Published

on

মুর্শিদাবাদ: টোটো ও বাস চালকদের মধ্যে বিবাদের জেরে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন বাস চালকদের। বাস চালকদের দাবি বেআইনি অটো টোটোর দৌরাত্ম্যে তাদের রুজি-রুটির টান পড়েছে,অবিলম্বে রাজ্য সড়কের উপর বেআইনি অটো টোটো চলাচল বন্ধ করার দাবি নিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন বাস মালিক ও শ্রমিকদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। মুর্শিদাবাদ জেলার কান্দি বহরমপুর রাজ্য সড়কের উপর রনগ্রাম ব্রিজ বন্ধ থাকায় বাস চালকদের রুজি-রুটির টান পড়েছে কান্দি থেকে বহরমপুর বাস বর্তমানে দু’ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে কান্দি থেকে রনগ্রাম ব্রিজ পর্যন্ত একটি বাস এবং আরেকটি বাস রনগ্রাম থেকে বহরমপুর পর্যন্ত। বাস চালকদের দাবি রনগ্রাম ব্রিজ বন্ধ থাকার জেরে এমনিতেই সমস্যার সম্মুখীন তারা এবং পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি তার উপর বেআইনি অটো টোটোর দৌরাত্যে প্যাসেঞ্জার একবারই হচ্ছে না। সোমবার সকালে এই নিয়ে টোটো এবং বাস চালকদের বিবাদ সৃষ্টি হয় এবং পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছে।

দুপুরে টোটো চালকরা বহরমপুর সাঁইথিয়া 11 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ঘনশ্যামপুর মোড় সংলগ্ন এলাকায় পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং যান চলাচল স্বাভাবিক হয় পরে সোমবার বিকেলে কান্দি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাস মালিক এবং শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে বহরমপুর সাঁইথিয়া 11 নম্বর রাজ্য সড়কের উপর বাস লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং রাজ্য সড়কের উপর বেআইনি অটো টোটো বন্ধ করার জোরালো দাবি জানায় বাস মালিক এবং শ্রমিক সংগঠন, অবরোধের জেরে দীর্ঘক্ষন অবরুদ্ধ হয়ে পড়ে বহরমপুর সাঁইথিয়া 11 নম্বর রাজ্য সড়কে। পরে কান্দি মহকুমা আরক্ষা আধিকারিক শান্তনু সেন ও কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষ চন্দ্র ঘোষ এর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এসে বাস মালিক ও শ্রমিক সংগঠন এবং টোটো ইউনিয়নের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে। বাস শ্রমিক এবং মালিক সংগঠনের দাবি অটো টোটোর রাজ্য সড়কের উপর চলাচল করতে বাধা দিতে গেলে টোটো চালকরা বাস শ্রমিকদের উপর হামলা চালায়। অপরদিকে কান্দি টোটো ইউনিয়ন এর কার্য কর্তারা পাল্টা জানান তাদের টোটো চালককে মারধর করেছে বাস শ্রমিকরা বর্তমানে সেই টোটো চালক কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এবং বাস শ্রমিকরা টোটো ইউনিয়ন অফিস ভাঙচুর করেছে তারা ন্যায্য বিচারের দাবি জানাচ্ছে। তবে কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষ চন্দ্র ঘোষের আশ্বাসে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও কান্দি বাস স্ট্যান্ড চত্বর উত্তপ্ত হয়ে রয়েছে কান্দি বাস স্ট্যান্ড চত্বরে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Daily News

উষ্ণ সরস্বতী পুজো, হঠাৎ উধাও শীতের আমেজ! আবহাওয়ার বিরাট খবর, বড় বদল

Published

on

By

কলকাতা: বিশ্বজিৎ সাহা, কলকাতা: উষ্ণ সরস্বতী পুজো দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কার্যত শীত উধাও। উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা। জানুয়ারি মাসে আর ফিরছে না শীতের আমেজ। আজ, বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে কুয়াশার দাপট থাকবে সকালের দিকে। সরস্বতী পুজোর সময়ই কলকাতার তাপমাত্রা পৌঁছাতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। কলকাতা ও তার আশপাশের এলাকার সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গেসঙ্গে পরিষ্কার হবে আকাশ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। উত্তরবঙ্গে আরও ২৪ ঘণ্টা একই রকম তাপমাত্রা থাকলেও তারপর থেকে কিছুটা তাপমাত্রা বাড়বে। ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গে জেলাগুলিতে আগামী কয়েক দিনে।

অর্থাৎ স্বাভাবিকের উপরে উঠবে উত্তরবঙ্গের তাপমাত্রাও। বিহার সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা সম্ভাবনা। সপ্তাহের শেষ দিকে পার্বত্য এলাকার আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গের। পশ্চিমী ঝঞ্ঝা যাওয়ার সময় দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য এলাকায় এবং সিকিমে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কলকাতায় সকালে হালকা কুয়াশা। দিনভর পরিষ্কার আকাশ। দিনের বেলায় শীতের আমেজ উধাও হবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার দাপট উত্তর-পশ্চিম ভারতে চলছে। এই পশ্চিমী ঝঞ্ঝায় আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এই পশ্চিমী ঝঞ্ঝাটি ক্রমশ ধীরগতিতে পূর্ব ভারতের দিকে এগোবে। এর পিছনেই আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর-পশ্চিম ভারতে। আগামী ২৭ জানুয়ারি শুক্রবার সেই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢোকার সম্ভাবনা রয়েছে।

Continue Reading

Daily News

ডিজেল , পেট্রোল ও রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঐতিহাসিক কর্মীসভা

Published

on

By

ডিজেল , পেট্রোল ও রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে জলঙ্গির কাঁটাবাড়ি অঞ্চলে, জলঙ্গি বিধানসভার তৃণমূল তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাকের ডাকে ঐতিহাসিক কর্মীসভা। আজকের এই কর্মী সভা থেকে তৃণমূল নেতৃত্বদের সাধারণ মানুষের থাকার কথা বলেন বিধায়ক আব্দুর রাজ্জাক । এবং সুবিধাবাদী নেতৃত্বদের ঝেঁটিয়ে বিদায় করার কথা বলেন বলেন তিনি। এদিনের এই সভা থেকে তিনি সাধারণ মানুষকে বেশি গুরুত্ব দেন ।

পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বুথে বুথে সংগঠনকে শক্তিশালী এবং মজবুত করতে নির্দেশ দেন তিনি। আজকের এই কর্মীসভায় উপস্থিত ছিলেন জলঙ্গি উত্তর ব্লক সহ সভাপতি গৌতম প্রামাণিক, যুব সভাপতি সালাউদ্দিন সরকার লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন কাঁটাবাড়ি বাজারে এই পথসভা অনুষ্ঠিত হয়। এই সভায় আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিশেষ আলোচনা করা হয়। এছাড়াও দলের সংগঠন নিয়েও আলোচনা হয়। আজকের এই সভায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এর ভিড় ছিল চোখে পড়ার মতো।

Continue Reading

Daily News

আহিরণ ভগবতী হরিদ্রাসি বিজ্রে হঠাৎ করেই জয়েন্টের ক্লাম খুলে যায়, ফাটল দেখা যায় জয়েন্টের রাস্তায়

Published

on

By

সুতি: সুতি থানার আহিরণ ভগবতী হরিদ্রাসি বিজ্রের উপর হঠাৎ করেই বিজ্রের জয়েন্টের ক্লাম খুলে যায়, ফাটল দেখা যায় জয়েন্টের রাস্তায়, তড়িঘড়ি ছুটে আসে NH কতৃপক্ষ, শুরু হয় রিপেয়ারিং এর কাজ, যদিও যান চলাচল সচল রাখতে খোলা রয়েছে আপর লেন, পর পর ৩ দিন চলবে বিজ্র রক্ষণাবেক্ষণের কাজ,

ফলে বন্ধ করে দেওয়া হবে পুরোপুরি ভাবে একটি লেন, সকাল থেকেই রয়েছে ৩৪ নং জাতীয় সড়ক দায়িত্বে থাকা একাধিক কর্মীরা,, রয়েছে পুলিশ প্রশাসন,

Continue Reading
Advertisement

Daily News3 years ago

উষ্ণ সরস্বতী পুজো, হঠাৎ উধাও শীতের আমেজ! আবহাওয়ার বিরাট খবর, বড় বদল

Daily News3 years ago

ডিজেল , পেট্রোল ও রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঐতিহাসিক কর্মীসভা

Daily News3 years ago

আহিরণ ভগবতী হরিদ্রাসি বিজ্রে হঠাৎ করেই জয়েন্টের ক্লাম খুলে যায়, ফাটল দেখা যায় জয়েন্টের রাস্তায়

Daily News3 years ago

গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় এক মানসিক ভারসাম্যহীন যুবক ll

Daily News3 years ago

বাড়ির বাইরে খেলা করার সময় স্করপিও’র চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো ১১ মাসের এক শিশুর l

Daily News3 years ago

বিয়ে বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভাই ও বোনের,আহত ১৫ জন

Daily News3 years ago

হেরিটেজ সপ্তাহ পালন ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরের নিউ প্যালেসে।

Daily News3 years ago

শিশু নির্যাতন বিষয়ে আলোচনা সাংবাদিক সংঘে

Daily News3 years ago

আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা মুর্শিদাবাদের ডোমকলে।

Daily News3 years ago

মানসিক অবসাদের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক বৃদ্ধ

Daily News4 years ago

লাভ,সেক্স ওর ধোঁকা!স্ত্রীর মর্যাদা চেয়ে শ্বশুর বাড়ির সামনে ধর্নায় অন্তঃসত্ত্বা প্রেমিকা ll

Aboard5 years ago

অতিবৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে বিড়ির পাতা, বড় সমস্যার সম্মুখীনের সম্ভাবনা

Daily News4 years ago

ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করেই কোটি টাকার মালিক, কন্যাশ্রী প্রকল্পেও চলছে কাটমানি

Daily News4 years ago

ফরাক্কা বল্লালপুরে পণ্যবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মৃত ১,গুরুতর জখম আরও ১

Daily News4 years ago

ফারাক্কার কেদারনাথ ব্রিজের রলার বেয়ারিং ভেঙে বসে যাওয়ায় বন্ধ ভারী যান চলাচল ll

Daily News4 years ago

খুন হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার তিন অভিযুক্ত,খুশি মৃতের পরিবার ll

Daily News4 years ago

খুন হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত ভাই

Daily News4 years ago

নবগ্রামে পলসন্ডায় পথ দুর্ঘটনায় মৃত্যু সামসেরগঞ্জের জয়কৃষ্ণপুর স্কুলের শিক্ষক ll

Daily News4 years ago

পারিবারিক বিবাদের জেরে এক যুবকের খুনকে ঘিরে চাঞ্চল্য ফরাক্কার শিবনগরে ll

Daily News5 years ago

555 নম্বর সূর্য মার্কা চ্যাম্পিয়ন গুল কে নকল করে অসাধু চক্র বীরভূমে ll

Trending

error: Content is protected !!